ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

নকল জর্দার ডিলারকে লাখ টাকা জরিমানা

নকল জর্দার ডিলারকে লাখ টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে নকল জর্দা রাখার দায়ে এক ডিলারকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নগরীর জানুকি সিংহ রোড এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে জানান অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র । পরে ৬টি কার্টনের ৫ হাজার ১৮৪ কৌটা জর্দা পুড়িয়ে ফেলা হয়।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, ডিলার শহীদ মল্লিক কাগজ বিক্রির আড়ালে নকল জর্দাসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে শুধু নকল জর্দা ও মশার কয়েলের কার্টন পাওয়া গেছে। ভবিষ্যতে নকল পণ্য বিক্রয় না করার মুচলেকা নিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে শহীদ মল্লিক বলেন, তিনি পাইকারিভাবে কাগজ বিক্রি করেন। সাম্প্রতি ঢাকার এক লোক তাকে জর্দা বিক্রির ডিলারশিপ দিয়েছে।

তবে এটা যে নকল জর্দা তা তিনি জানতেন না বলে জানান।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন