ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন

    মঠবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন বৃহস্পতিবার (৯ জুন) সকালে উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধন করেন। 

    পরে তিনি হাসপাতালের অভ্যান্তরে বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি সার্বিক খোঁজ-খবর নেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তার কক্ষে স্বাস্থ্যসেবা কমিটির এবং নব নিযুক্ত ডাক্তার ও নার্সদের সাথে মত বিনিময় সভা করেন। 

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সরোয়ার হোসেন খান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসীম, আবাসিক মেডিকেল অফিসার সাজ্জাদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নূরুজ্জামান লিটন, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রোজ রঞ্জু,  সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, মোস্তফা কামাল বুলেট, সুমন  বেপারী প্রমূখ। 

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সরোয়ার হোসেন খান ও স্থানীয় সাংবাদিকদের বক্তব্যের আলোকে প্রধান অতিথি এমপি ডাঃ রুস্তম আলী ফরাজি বলেন, হাসপাতালকে দালাল মুক্ত করতে শীঘ্রই ছবি সহ চার্ট ঝুলিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও এ্যম্বুলেন্স সিন্ডিকেট গুড়িয়ে দেয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া জন্য সংশ্লিদের অবহিত করেন। অবৈধ ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং মুঠোফোনে পিরোজপুর জেলা সিভিল সার্জনকে দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ