ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • বরগুনায় আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

    বরগুনায় আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় সিদ্ধান্ত অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তালতলী উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বুধবার তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

    বহিষ্কৃত নেতারা হলেন— উপজেলার সোনাকাটা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন, ছোটবগী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দুলাল ফরাজী ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদার।

    এ বিষয়ে তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার জানান, উপজেলা আওয়ামী লীগদলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে গঠনতন্ত্র মোতাবেক চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন থেকে যারা ওই চার বিদ্রোহী প্রার্থীর পক্ষে বা নৌকার বিরুদ্ধে কাজ করছেন, তাদের বিরুদ্ধেও একই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ