ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দুমকিতে ছিনতাই মামলায় যুবলীগ নেতা কারাগারে 

    দুমকিতে ছিনতাই মামলায় যুবলীগ নেতা কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে গৃহবধূর ব্যাগ ছিনতাই মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান লিটনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

    বুধবার (৮ জুন) সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিনের আবেদন করেন মতিউর রহমান লিটন। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

    লিটন পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আঠারগাছিয়া এলাকার নেছার শিকদারের ছেলে।

    মামলার বিবরণে জানা যায়, আঠারগাছিয়া গ্রামের মো. শাখাওয়াত হোসেনের স্ত্রী বাদী রুবিনাদের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে প্রায়ই রুবিনাকে আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করতেন মতিউর রহমান লিটন। চলতি বছরের ২৩ এপ্রিল রুবিনা একটি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে মতিউর রহমান লিটন তার পথরোধ করে টানা-হেঁচরা, স্পর্শকাতর যায়গায় হাতাহাতি শুরু করে। নিরুপায় হয়ে বাদী ডাক চিৎকার দিলে পথচারী লোকজন ছুটে আসতে দেখে আসামি লিটন রুবিনার গলায় থাকা ১ ভরি ওজনের চেইন ও ভ্যানিটিব্যাগে থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

    এ ঘটনায় রুবিনা স্থানীয়ভাবে বিচার না পেয়ে পটুয়াখালীর আদালতে একটি মামলা দায়ের করেন। বুধবার মামলার ধার্য তারিখে লিটন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ