ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ফিরোজের কলাগাছে ভেসে চেন্নাইযাত্রা ! বিশ্বাস করছে না অনেকেই

    ফিরোজের কলাগাছে ভেসে চেন্নাইযাত্রা ! বিশ্বাস করছে না অনেকেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সমুদ্রে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদার বাড়ি ফিরেছেন। বুধবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মহিপুর থানার পুলিশ। এ সময় ফিরোজের ভাই মাসুদ সিকদারের করা নিখোঁজ ডায়েরি তুলে নেন তিনি।

    পরিবারের কাছে হস্তান্তরের আগে পুলিশি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন ফিরোজ।

    কলাগাছে ভেসে কুয়াকাটা থেকে চেন্নাই যাওয়া এবং সেখান থেকে ফেরার গল্প রহস্যজনক মনে করছে অনেকে। ফিরোজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমকলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে।

    ফিরোজ সাংবাদিকদের জানান, ২৭ মে দুপুরে সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে সমুদ্রের ভেতরে চলে যান। এরপর সেখানে একটি কলাগাছ পেয়ে জীবন বাঁচাতে তার ওপর চড়ে বসেন। সেই কলাগাছে ভেসে থাকা অবস্থায় মাছ ধরা ট্রলারের জেলেরা তাকে তুলে নেয়। পরে তাকে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে দাবি ফিরোজের।

    সেখান থেকে কিভাবে বা কোন প্রক্রিয়ায় দেশে ফিরলেন এ ব্যাপারে নির্ভরযোগ্য কেনো তথ্য দিতে পারেননি ফিরোজ। তার ভাষ্য মতে, নৌবাহিনীর সদস্যরা তাকে বিমানে এবং ট্রেনে বেনাপোল পৌঁছে দেন। তবে দেশে প্রবেশের কোনো কাগজ বা ভারতে ভ্রমণের কোনো নথি (টিকিট বা পারমিট) দেখাতে পারেননি ফিরোজ।

    আমকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, ‘ফিরোজ বাড়িতে এসে স্বাভাবিক জীবন যাপন করছে। তার সঙ্গে কথা বলেছি। ঘটনা ঘোলাটে মনে হয়েছে। তার কোনো কথারই ভিত্তি পাইনি। ’

    কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি নুরু মাঝি বলেন, ‘লবণাক্ত সমুদ্রের পানিতে সাত থেকে আট ঘণ্টা ভাসামান থাকলে চেহারা ও ত্বকের দৃশ্যমান পরিবর্তন ঘটবে। কিন্তু ফিরোজের বেলায় কোনো কিছুই স্পষ্ট ছিল না। ’

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ফিরোজ কুয়াকাটা সৈকত থেকে ভেসে গিয়েছেন কি না সেটা স্পষ্ট না। তবে তিনি বেনাপোল সীমান্ত থেকে মহিপুরে এসেছেন, এটা সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। তার ভাই মাসুদ সিকাদার থানায় করা জিডি তুলে নিয়েছেন। আমরা ফিরোজকে তার ভাইয়ের জিম্মায় দিয়েছি। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ