ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • হেফাজত নেতা কাসেমী রিমান্ডে

    হেফাজত নেতা কাসেমী রিমান্ডে
    মুফতি মনির হোসেন কাসেমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রিমান্ডের এ আদেশ দেন।

    এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।  

    গত ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি।  

    ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

    মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ