ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদরিচ

    রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদরিচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লুকা মদরিচ। আরও এক বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অলহোয়াইট জার্সিতে দেখা যাবে ৩৬ বছর বয়সী তারকাকে।

    ২০২১/২২ মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির অধীনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ উদ্ধার করেছে রিয়াল। নতুন মৌসুম সামনে রেখে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।

    সময়ের সেরা মিডফিল্ডার মদরিচ। অনেকের কাছে যিনি ‘ক্রোয়েশিয়ান ক্রুইফ’ নামে পরিচিত। রিয়ালের রেকর্ড ১৪তম ইউরোপিয়ান মুকুট জয়েরও অন্যতম নায়ক তিনি। এই অভিযানে পিএসজি ও চেলসির বিপক্ষে কামব্যাকের গল্প লেখা ব্লাঙ্কোসদের হয়ে দুটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। প্যারিসে লিভারপুলের বিপক্ষে ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের জয়সূচক গোলেও অবদান রাখেন মদরিচ।

    বার্নাব্যুতে এক দশক হয়ে গেল ক্রোয়াট মিডফিল্ডারের। ২০১২ সালে টটেনহাম ছেড়ে ৩০ মিলিয়ন পাউন্ডে রিয়ালের সঙ্গে চুক্তি করেন মদরিচ। গত মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেছেন তিনি। আগামী বিশ্বকাপে ক্রোয়েশিকেও নেতৃত্ব দেবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ