ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা

    বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দুই মাস পর এক তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাতে ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন তরুণীর মা।

    মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণীর মা-বাবা প্রতিদিন গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরে প্রবেশ করে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলারও হুমকি দেন।

    এদিকে গত দুই মাস আগে অন্য জায়গায় তরুণীর বিয়ে হয়। গত ৪ জুন তার শারীরিক পবির্তনের বিষয়টি স্বামীর পরিবারের সদস্যদের নজরে আসে।

    ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘আমার জামাই এখন মেয়েকে আশ্বাস দিয়েছে যে তোমার ভয় নেই দেখ কী সমাধান হয়। তোমাকে আমি রাখবো ছাড়বো না। তবে তার শ্বশুর বাড়ির লোকজন দুই থেকে আড়াই লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে রাখবে না এমনও কিছু বলছে না। তারা আপাতত কি হয় তা দেখবে।’

    লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, ‘পরশুদিন আমি ওই মেয়ের মায়ের কাছে জানতে পারি যে, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে তার মা আমাকে বিষয়টিকে সমাধানের বললে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

    তিনি আরও বলেন, ‘জেনেছি তার গত দুই মাস আগে বিয়ে হয়েছে। তবে অভিযোগ কতটা সত্যি তা জানি না।’

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ