ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

সাকির ওপর হামলা: বরিশালে গণসংহতির প্রতিবাদ

সাকির ওপর হামলা: বরিশালে গণসংহতির প্রতিবাদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে আজ বুধবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 

জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সাকিবুল ইসলাম সাকিব, ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের আবদুল্লাহ, হাসিব আহম্মেদ এবং জামান কবির। 

সমাবেশে বক্তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেন। তারা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি করেন। 

সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। 

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দ্বগ্ধদের গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জোনায়েদ সাকি। এ সময় তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন