ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ১২-১৫ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন

বরিশালে ১২-১৫ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বরিশাল জেলায় ৩ লাখ ৭ হাজার ৩১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টায় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি দাস। এ সময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামিল, ডা. মুন্সি মুমিনুল হক ও এবিএম এনায়েত হোসনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১০ উপজেলার ৮৭টি ইউনিয়নের ২শ’ ৬১টি ওয়ার্ডের ২ হাজার ৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৯টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২ হাজার ৯৭টি কেন্দ্রে টিকা দেয়া হবে। মোট ৪ হাজার ১৯৪ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে। 

এই সময়ে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৯শ’ ১৬ জন শিশুকে ১০০০০০ ওট সম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭৩ হাজার ৪শ’ ২ জন শিশুকে ২০০০০০ ওট ক্ষমতা সম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে নদী বেষ্টিত হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ ব্যবস্থায় বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখিত সময়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস টিকা খাওয়ানোর জন্য অভিবাবকদের অনুরোধ করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি দাস।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন