ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জামিন পেলেন ড. রেদোয়ান আহমেদ

    জামিন পেলেন ড. রেদোয়ান আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

    আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জজ কোর্ট থেকে তিনি জামিন পান। বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ও  কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য। 

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এলডিপি। কলেজ শাখা ছাত্রলীগও একই স্থানে কর্মসূচির ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা আড়াইটার দিকে রেদোয়ান আহমেদ কলেজ এলাকায় গাড়ি নিয়ে যান। এ সময় রেদোয়ানের গাড়ি লক্ষ্য করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী ও উপস্থিত কর্মীরা তরমুজের টুকরা ছোড়েন। তখন রেদোয়ান আহমেদ গাড়িতে থাকা লাইসেন্স করা শটগান বের করে গুলি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হাতে ও কৃষক লীগের এক নেতার পায়ে গুলি লাগে। এরপর রেদোয়ান চান্দিনা থানায় আশ্রয় নেন।
    এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাজী আখলাকুর রহমান বাদী হয়ে রেদোয়ান আহমেদকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ