ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

ববিতে মানসিক স্বাস্থ্য সচেতনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ববিতে মানসিক স্বাস্থ্য সচেতনা বিষয়ক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"হতাশাকে করবো জয় মানসিক স্বাস্থ্যের অবহেলা নয়" এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেখ হাসিনা হলের আয়োজনে মানসিক স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার রাত ৭ টায় শেখ হাসিনা হলের টিভি রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক ও সহকারী অধ্যাপক মার্জিয়া নমি।

এসময় ভিসি ড.মো. ছাদেকুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা বেশি অসচেতন মানসিক স্বাস্থ্য বিষয়ে যার কারনে পত্রিকা খুললেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার চিত্র চোখে পড়ছে প্রতিনিয়ত৷ আমার আহ্বান থাকবে ছাত্রীদের প্রতি তোমরা আগামীর ভবিষ্যত তোমাদের আজকের এই পর্যন্ত আসতে যাদের অবদান তাদের কথা তোমাদের ভুলে গেলে চলবে না ৷ পরিবার,সমাজ রাষ্ট্র সকলের কথা ভাবতে হবে ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরূজ্জামান ভূঁইয়া ৷ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজীর আহম্মেদ তুষার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা হলের সভাপতি ড.রেহেনা পারভীন৷


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন