ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

নারীকে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

নারীকে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে এক নারীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

এছাড়া আদালত তাদের এক লাখ টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করেছে একই আদালত।

বরিশালের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন বুধবার বিকালে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন , বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বকান্দি গ্রামের রহমত আলীর ছেলে ফরিদ আলী ও আবুল হোসেন খানের ছেলে খবির খান।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৫ সেপ্টেবর দুপুরে বরিশালের মুলাদি উপজেলার টেম্পোস্ট্যান্ড থেকে এক নারীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণ করা হয়। ঘটনার দিন দুইজনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন ওই নারী। 

একই বছরের ১৭ ডিসেম্বর দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন।

মামলায় ছয়জনের সাক্ষ্য নেয় আদালত। বিচার শেষে উভয় আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দিল।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন