আগৈলঝাড়ায় ছয় দফা দিবস পালন

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহাসিক ছয়-দফা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।
এইচকেআর