আগৈলঝাড়ায় আ’লীগের উদ্যোগে সাহান আরা বেগম’র স্মরন সভা ও দোয়া

সাবেক চীফ হুইপ, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদার) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল মরহুমের বাসভবনে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জোহর বাদ আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)’র সেরালস্থ বাসভবনে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছসহ প্রমুখ। তার জীবনীর উপর আলোচনা শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন সেরাল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলতাব হোসেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এইচকেআর