ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • এখনো কনটেইনার ডিপোতে আগুন জ্বলছে

    এখনো কনটেইনার ডিপোতে আগুন জ্বলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর সেই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শুরুর ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনো বিভিন্ন কনটেইনারে জ্বলছে আগুন। উঠছে ধোঁয়া। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

    মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, বিভিন্ন কনটেইনারে আগুন জ্বলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার। কোন কনটেইনারে রাসায়নিক আছে তা বলতে না পারায় আমাদের সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

    ফায়ার সার্ভিসের পাশাপাশি বিএম ডিপোতে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।  

    এর আগে শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪১ জন নিহত হয়েছেন।  কয়েকশ’ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪১ জনের মধ্যে ২৫ জনের নাম পরিচয় মিলেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ