ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে: ইসলামী আন্দোলন

    গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে: ইসলামী আন্দোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এবং জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

    সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

    ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক ব্যয়ভার অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির মাত্রা চরম পর্যায়ে পৌঁছাবে। এই দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বাড়তে থাকবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে।  

    তিনি আরও বলেন, এর প্রভাবে বাসাভাড়া বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। শ্রমজীবী-খেটে-খাওয়া অনেক মানুষ ইতিমধ্যে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। সরকারকে অবিলম্বে গ্যাসের এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জনদুর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভর্তুকি বাড়াতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ