ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • আটা দিয়ে চুলায় বিস্কুট তৈরির রেসিপি

    আটা দিয়ে চুলায় বিস্কুট তৈরির রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চায়ের সঙ্গে অন্তত একটি বিস্কুট না হলে চলে না অনেকেরই। বাইরে থেকে তো বিস্কুট কিনে খাওয়া হয়ই, চাইলে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার বিস্কুট। বাড়িতে আটা থাকলেই চলবে। তার সঙ্গে প্রয়োজন হবে অল্পকিছু উপকরণ। প্রয়োজন পড়বে না ওভেনেরও। চুলায় তৈরি করতে পারবেন এই বিস্কুট। চলুন জেনে নেওয়া যাক আটা দিয়ে বিস্কুট তৈরির রেসিপি

    তৈরি করতে যা লাগবে

    আটা- ২ কাপ

    তেল- আধা কাপ

    ডিম- ১টি

    চিনি গুঁড়া- ১ কাপ

    কালোজিরা- ১ টেবিল চামচ

    লবণ- সামান্য

    বেকিং পাউডার- ১ টেবিল চামচ।

    যেভাবে তৈরি করবেন

    একটি পাত্রে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ডো তৈরি হলে সেখান থেকে রুটির মতো করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে হাতে নিয়ে সামান্য চেপে উপরে ছুরি দিয়ে পছন্দমতো ডিজাইন করে নিন। 

    একটি অ্যালুমিনিয়ামের পাত্র ভালো করে তেল ব্রাশ করে সামান্য ময়দা লাগিয়ে নিতে হবে। তারপর আটার লেচিগুলো অ্যালুমনিয়ামের পাত্রে সাজিয়ে রাখুন।

    একটি হাঁড়িতে অনেকটা লবণ দিয়ে ১৫ মিনিট প্রিহিট করে নিন। এরপর তাতে একটি স্ট্যান্ড দিয়ে অ্যালুমিনিয়ামের পাত্রটি বসিয়ে দিতে হবে। হাঁড়ি ঢেকে দিন। চুলার আঁচ মিডিয়াম লো রাখুন। ৩০ মিনিট পর নামিয়ে নিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ