ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হামলার ছবি তোলায় সাংবাদিককে পেটাল ইসরাইলি সেনারা

    হামলার ছবি তোলায় সাংবাদিককে পেটাল ইসরাইলি সেনারা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক ফটো সাংবাদিককে পেটাল ইসরাইলি বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা চালায়। এ ঘটনার ছবি তোলেন ঘটনাস্থলে উপস্থিত এএফপির ফটোসাংবাদিক।  বিষয়টি নজরে পড়লে ওই সাংবাদিকের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ইসরাইলি সেনাদের হাতে সাংবাদিক নির্যাতনের বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এএফপি। গতকাল শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরাইলি পুলিশ। এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে সেদিন। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    প্রসঙ্গত উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরাইলের এবারের আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিকেরা। এর আগে অ্যাসোসিয়েট প্রেস (এপি) এবং আলজাজিরার ব্যুরো অফিস ভবন গুঁড়িয়ে দেয় ইসরাইলি বিমান বাহিনী। মাত্র ১ ঘণ্টার নোটিসে বহুতল ভবনটির ওপর হামলা চালায় দখলদার ইসরাইল।

    ইসরাইলের এমন কাণ্ডের পর বিশ্বে সমালোচনার ঝড় উঠে। এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে।

    ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন।

    ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার নিশ্চিত করেন, ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ