ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিস্ফোরণে দগ্ধ কবিরের পাশে স্বজনরা

    বিস্ফোরণে দগ্ধ কবিরের পাশে স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে দগ্ধ কবিরের বাড়িতে স্বজনদের আহাজারি চলছে। দগ্ধ কবিরের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে।

    কবির চর যমুনা গ্রামের ৫নং ওয়ার্ডের মো. সাদেক সন্দারের ছেলে।

    অগ্নিদগ্ধ কবিরের অবস্থা শংকামুক্ত নয়। শরীরের ৪০ ভাগই পুড়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    কবির বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডের ৩১নং সিটে চিকিৎসাধীন রয়েছেন।

    চাকরির সুবাদে কবির পরিবার নিয়ে সীতাকুণ্ড এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন। কবিরের অন্য স্বজনরা চর যমুনা এলাকার বাসিন্দা।

    রোববার ভোরে কবিরের পরিবারের সদস্যরা চরফ্যাশন থেকে রওনা হয়ে সন্ধ্যার পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পৌঁছেছেন।

    দগ্ধ কবিরের ভাই মো. নবী জানান, তার ভাই ৭ বছর যাবত সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ভাই আজ মৃত্যুর মুখোমুখি। ভাইয়ের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ