ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিয়ের প্রলোভনে তরুণী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

    বিয়ের প্রলোভনে তরুণী অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে।

    সোমবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত আসামিকে তাঁর গ্রাম থেকে আটক করে পুলিশ।      

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান তুহিন।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ