ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সঙ্গীর কাছে ক্ষমা চাইবেন?

    সঙ্গীর কাছে ক্ষমা চাইবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গবেষণায় পাওয়া গেছে, নারীদের তুলনায় পুরুষরা ভুল স্বীকার করেন বেশি। কারও সঙ্গে খারাপ ব্যবহার করার পর তার সঙ্গে ক্ষমা চাওয়ার অভ্যাস থাকা জরুরি। অধিকাংশ পুরুষ তাদের নারীসঙ্গীর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। 

    সুতরাং সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেন। তবে কিভাবে সঙ্গীর কাছে ক্ষমা চাইবেন তা মনোবিদরা গবেষণা করে কিছু নিয়ম বের করেছেন। এই নিয়মগুলো অনুসরণ করলে ক্ষমা চাওয়াটা অনেক সহজ হবে।

    ১) সঙ্গীর কাছে ক্ষমা চাওয়ার সময় আন্তরিক হোন। তবে নিঃস্বার্থ আবেগ দিয়ে বলুন, ‘দুঃখিত, আমি ক্ষমা চাইছি।’ শুধু দুঃখিত বললেই চলবে না, যে বিষয়টি নিয়ে তাকে ভুল বুঝেছেন কিংবা কষ্ট দিয়েছেন সেই বিষয়টি বুঝিয়ে বলুন।

    যেমন- আপনার সঙ্গী হয়তো সাধারণ পোশাক পরে এসেছে। আপনি আপনার সব বন্ধু-বান্ধবের সামনে বা সহকর্মীর সামনে পোশাক নিয়ে ব্যঙ্গ করেছেন। সবার সামনে তাকে হাস্যকর করে তুলেছেন। মনে আঘাত দিয়েছেন। তখন বলুন, ‘আমি সত্যিই দুঃখিত যে, আমি এমনি মজা করছিলাম।’

    ২) কখনও অজুহাত দেখাবেন না। আপনি যদি ক্ষমা চাওয়ার সময় অন্য একটি অজুহাত দেখান, তাহলে এর চেয়ে বড় ভুল আর হবে না।

    যেমন- কোথাও দেখা করার জন্য আপনার সঙ্গী আপনাকে ডেকেছে। আপনি হয়তো নিজ ইচ্ছায় কিংবা কোন কারণে দেরি করে এসেছেন। এ সময় আপনি যদি অজুহাত দিয়ে বলেন, অফিসে আপনার বস আপনাকে অযথাই দেরি করিয়েছিলেন অথবা আপনার বাসায় সমস্যা ছিল তাহলে ভুল হবে। বরং বলুন,‘আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। এমনটা আর কখনও হবে না।’

    ৩) ক্ষমা চাওয়ার সময় মনে মনে নিজেকে প্রস্তুত রাখুন। কেননা যার কাছে ক্ষমা চাইছেন, তিনি হয়তো আপনাকে ক্ষমা নাও করতে পারেন। তাকে ক্ষমা করার সময় দিন। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আশা করবেন না যে তিনি ক্ষমা করে দিয়েছেন।

    এ সময় আপনি আপনার সঙ্গীকে এভাবে বলুন যে,‘আমি জানি তোমার পক্ষে আমাকে ক্ষমা করা সম্ভব নয়। আমি বুঝতে পারছি তুমি কি অনুভব করছো। তবু আমি বলতে চাই, আমি সত্যিই ক্ষমা চাইছি এবং আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে কোনো দিনও আমার কাছ থেকে এ ধরণের ব্যবহার পাবে না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ