ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • লিচু দিয়ে তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

    লিচু দিয়ে তৈরি করুন সুস্বাদু আইসক্রিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরম আসতেই বাজার ভরে উঠেছে বাহারি ফলে। আম, কাঁঠাল, তরমুজ, লিচুসহ বাহারি ফল এখন বাজারে সহজলভ্য। এখনই সময় বাহারি ফল দিয়ে মুখোরোচক সব পদ তৈরি করে খাওয়ার।

    গরমে আইসক্রিম খেতে তো সবাই পছন্দ করেন। চাইলে এ সময় তৈরি করতে পারেন লিচুর আইসক্রিম। ছোট-বড় সবারই একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি-

    উপকরণ

    ১. বীজ ছাড়ানো লিচু ১ কাপ
    ২. গুঁড়া দুধ ১ কাপ
    ৩. ভুট্টার আটা ৩/৪ টেবিল চামচ
    ৪. দুধ ৩ কাপ
    ৫. চিনি আধা কাপ ও
    ৬. ফ্রেশ ক্রিম আধা কাপ।

    পদ্ধতি

    প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ১ কাপ তরল দুধ ও ভুট্টার ময়দা মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশ্রণটি ফেটাতে হবে। এবার একটি প্যানে অবশিষ্ট দুধ যোগ ও চিনি মিশিয়ে নিন। ফুটাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন।

    প্যানে ভুট্টার ময়দার মিশ্রণ ঢেলে দিন। তারপর মাঝারি আঁচে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার ক্রিম ও লিচুর টুকরো যোগ করে মিশিয়ে নিন ভালোভাবে।

    তারপর মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে লিচুর আইসক্রিম। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন আইসক্রিম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ