ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৩

    চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৩
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্ট।

    জানা যায়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২১ মে) রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটি দালি শহরের কাছে আঘাত হেনেছে। যা একটি জনপ্রিয় পর্যটন এলাকা। প্রতি বছরই সেখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। শক্তিশালী ওই ভূমিকম্পের পর কমপক্ষে দুইবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

    প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই ওই এলাকা থেকে ১২শ কিলোমিটার দূরের কিনঘাই প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

    দ্বিতীয় ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাদুও কাউন্টিতে। কর্মকর্তাদের ধারণা অল্প কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, যে দুই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে জরুরি বিভাগের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থার কয়েকটি টিমকে পাঠানো হয়েছে।

    ইউনানের প্রাদেশিক সরকার জানিয়েছে, সেখানে কিছু ভবন ধসে পড়েছে এবং আরও কিছু ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

    এর আগে ২০০৮ সালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। তাতে মৃত্যু হয় বা নিখোঁজ হয় ৮৭ হাজার মানুষ। এছাড়া ২০১০ সালে কিনঘাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ