ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : নবজাতক কন্যাকে দেখে যেতে পারলেন না মনিরুজ্জামান

    সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : নবজাতক কন্যাকে দেখে যেতে পারলেন না মনিরুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একমাত্র নবজাতক সন্তানকে দেখে যেতে পারলেন না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের মনিরুজ্জামান। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তিনি।

    মনিরুজ্জামান চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। দগ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে মারা যান তিনি।

    খোঁজ নিয়ে জানা যায়, মনিরুজ্জামান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তার পাঁচ ভাই, এক বোন। তিনি বরিশাল বিয়ে করেন। তার স্ত্রী বরিশালে বাবার বাড়িতে থাকেন। এক সপ্তাহ আগে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। এটিই এই দম্পতির প্রথম সন্তান। 

    সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, মনিরুজ্জামান কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসে আসেন। একমাত্র সন্তানকে দেখার জন্য কয়েকদিনের মধ্যে বরিশালে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে সুযোগ তিনি পাননি। আমরা তার মৃত্যুতে শোকাহত।

    নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আমরা মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করব।

    পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৪ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিন শতাধিক। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ