ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি

    চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শতাধিক মানুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

    রোববার সকালে চমেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের ভেতরে দগ্ধরা আর্তনাদ করছেন। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। আহত-নিহতদের স্বজনদের কান্নার রোল হাসপাতালজুড়ে।

    নিহতদের মধ্যে আছে, কারও বাবা, কারও ছেলে কিংবা কারও স্বামী ও নিকটাত্মীয়। হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে ফরহাদ নামের একজন জানান, বিস্ফোরণের ঘটনায় তার চাচাতো ভাই মোমিনুল হক মারা গেছেন।

    ‘ফরহাদ; আমার সারা গায়ে আগুন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’- সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ফোন করে এভাবেই চাচাতো ভাই ফরহাদের কাছে বাঁচার শেষ আকুতি জানিয়েছিল মোমিনুল হক।

    হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলেন নুর উদ্দিন। তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন পাশে থাকা স্বজনরা।

    নুর উদ্দিন জানান, তার ভাগিনা মো. হাবিবুর রহমান (২৩) মারা গেছেন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে। দুর্ঘটনার সময় হাবিব ডিপোতে ছিলেন। পরে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    এদিকে, চমেক হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে আহত ও দগ্ধদের। সেখানেও আহতদের স্বজনদের চলছে আহাজারি।

    অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে নিখোঁজদের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

    নিখোঁজদের সন্ধানে অনেক স্বজন রাত থেকে খোঁজাখুঁজি করছেন চমেক হাসপাতালে। নিখোঁজের স্বজনরা মর্গে গিয়ে নিহতদের চিহ্নিত করার চেষ্টা করছেন। কিন্তু স্বজনদের খোঁজ পাননি তারা।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ