ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • চুল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়

    চুল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুল নিয়ন্ত্রণে রাখার সহজ ঘরোয়া উপায় হল টক দই ব্যবহার। বাজারে কিনতে পাওয়া যায় এমন টক দইয়ের চেয়ে ঘরে বানানো টক দই সবচেয়ে বেশি কার্যকর।

    আকাংঙ্ক্ষা’স গ্ল্যামারস ওয়ার্ল্ডের কর্ণধার ও অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ শুষ্ক ও রুক্ষ চুল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় সম্পর্কে জানান।

    রোদ, ঘাম ও তেলের জন্য চুল হয়ে থাকে চিটচিটে ও রুক্ষ। নিয়মিত স্পা করা চুলের স্বাস্থ্য ভালো রাখলেও সময়, সুযোগ বা অর্থের কারণে অনেক সময়েই তা হয়ে ওঠে না।

    এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে পরিচর্যা চুলের স্বাস্থ্য ভালো রাখে ও চুল নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে। 

    “রেফ্রিজারেইটরে না রেখে বরং এক রাত বাইরে রাখা ঘরে তৈরি টক দই ব্যবহার চুলে ভালো কাজ করে,” বলেন এই রূপ বিশেষজ্ঞ।

    এটা চুল পড়া কমাতেও খুব ভালো কাজ করে।

    উপকরণ

    টক দই। ডিম। কয়েক ফোঁটা কাঠবাদাম বা ক্যাস্টর তেল।

    পদ্ধতি

    একটা বাটিতে টক দই নিয়ে তাতে কুসুম সহ একটা ডিম দিয়ে ফেটে নিতে হবে।

    ঘরে কাঠবাদাম বা ক্যাস্টর তেলে থাকলে কয়েক ফোঁটা তেল যোগ করে ভালো মতো মিশিয়ে নিয়ে মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে ভালো মতো মেখে নিতে হবে।

    প্যাকটি ব্যবহার করতে হবে পরিষ্কার চুলে।

    প্যাক মেখে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে তা শাম্পু করে নিতে হবে। আর শেষে চুলের আগায় সামান্য কন্ডিশনার ব্যবহার করতে হবে। 

    এই প্যাক ব্যবহারে চুল তাৎক্ষণিকভাবেই ঝলমলে হয়ে ওঠে এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ