ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মশা যাদের বেশি কামড়ায়

    মশা যাদের বেশি কামড়ায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একজন পুরুষ ও একজন নারীকে মশা ভর্তি পরিবেশে রাখলে মশা কাকে বেশি কামড়াবে? কার রক্ত বেশি পছন্দ মশাদের? সম্প্রতি এ বিষয় নিয়ে একটি গবেষণা হয়েছে। ল্যানসেট পত্রিকায় সেই গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে।

    এর আগে, অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দুই নারী দলের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি।

    কিন্তু নারী আর পুরুষের মধ্যে?

    এক্ষেত্রেও আগে মনে করা হত, নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। নারীদের শরীরে এ বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে, যা নাকি মশাদের পছন্দ।

    কিন্তু ওই গবেষণা রিপোর্ট অন্য কথাই বলছে। বলা হচ্ছে, পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে তার কারণ রক্তের কোনো বৈশিষ্ট্য নয়। এর কারণ, পুরুষের গড়ে আয়তন নারীদের তুলনায় বেশি।

    শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি। ফলে ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি। সেই কারণেই পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ