ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নানার বাড়িতে বেড়াতে আসা কিশোরের লাশ মিলল পুকুরে  

    নানার বাড়িতে বেড়াতে আসা কিশোরের লাশ মিলল পুকুরে  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরের রক্তাক্ত লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।  

    নিহত কিশোরের নাম শুভ সাহা (‌১৩)। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মৃত দিলীপ সাহার ছেলে এবং ওই গ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।    

    শনিবার (৪ জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে এ কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।  

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুভ গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকা থেকে মামা বিশ্বজিৎ এর সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্দার বাড়িতে মামার সঙ্গে বেড়াতে আসে। একই দিন রাত পৌনে ১০টার দিকে নানার বাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয় সে। তার পর থেকে নিখোঁজ ছিল সে।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে।  

    ওসি আরো জানায়,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ