ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী

    কলাপাড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় ব্যবসা করার কথা বলে বিদেশ থেকে পাঠানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে স্বামী আবুছালে হাওলাদার (৩০) এর পুরুষাঙ্গ কেটে ফেললো স্ত্রী শারমিন (২৭)। 

    শুক্রবার (২১ মে) সকাল আনুমানিক ৬ টায় শশুর বাড়ি কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের সেলিম হাওলাদার (৫০) এর মেয়ে শারমিন বেগমের সাথে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর কড়াইবাড়িয়া ইউনিয়নের দখিন ঝাড়াখালী গ্রামের মো.মতি হাওলদারের ছেলে আবুছালে হাওলাদারের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। 

    তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের ৬ বছর পর আবুছালে জীবিকার তাগিদে তুরস্ক দেশে চলে যায়। ওই দেশে থাকাকালীন সময় তার স্ত্রীর নামে টাকা পাঠাতো। ওই টাকা স্ত্রী বাবার কাছে রাখত।  আরও জানা যায়, আবুছালে হাওলাদার তুরস্ক দেশ থেকে গত ৩ মাস হয়েছে এসেছে। স্ত্রীর কাছে পাঠানো প্রায় ১৫ লক্ষ টাকা চাইলে, তিনি কুয়াকাটা ব্যবসার জন্য টাকা দিয়েছে বলে দেয়। 

    এবং ব্যবসার জন্য আরো টাকা লাগবে বলে চাপ প্রয়োগ করে স্বামীকে। এতে স্বামী তার বাড়ির জমিজমা বিক্রি করে আরও ১৫ লক্ষ টাকা দেয়। মোট ত্রিশ লক্ষ টাকা দেয়ার সত্বেও কোনো ব্যবসা না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে স্ত্রী শারমিন (৩৮), শশুর সেলিম  হাওলাদার (৫০), শুমুন্দী মনির (৩২) ও শ্যালক আরিফ (১৮)। 

    ওই টাকার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করলে স্ত্রী বাড়ির স্বর্ণ অলংকার নিয়ে বাবার বাড়ি চলে যায়। অন্যদিকে স্বামী আবু ছালে কাজের সন্ধানে ঢাকা যায় আবুছালে। 

    সর্বশেষ বুধবার (১৯মে) স্বামীর মোবাইলে ফোন দিয়ে টাকার জন্য আসতে বললে আবুছালে বৃহস্পতিবার সন্ধ্যায় শশুর  বাড়ি আসে। শুক্রবার ভোরবেলা স্ত্রী শারমিন লিঙ্গ কেটে ফেলে। আবুছালে হাওলাদারের মামা মো.কালাম জানান,খবর পেয়ে আমরা কয়েকজন তাকে তার শ্বশুরবাড়ি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা প্রদান করে। 

    পরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলীন জানান, তার পুরুষাঙ্গের চারদিকে মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ