ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নৌকার ৩ কর্মীকে কারাদণ্ড

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নৌকার ৩ কর্মীকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রার্থীর তিন কর্মীকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার রাতে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর। ফৌজদারি কার্যবিধির ২৪৫ ও ২৫৮ ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাচন আচরণ বিধিমালার ২০১৬ এর ৩১ ধারায় এই দণ্ড দেওয়া হয়।

    জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মাইক ব্যবহার, অফিসে আলোকসজ্জা ও মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এ ঘটনায় নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন কর্মীকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন-নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৪), ইউনুস মিয়ার ছেলে হাসান (২৪) ও একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী (২৪)।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীর জানান, আচরণবিধি লঙ্ঘন করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে তিনজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ