ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গলাচিপায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু

    গলাচিপায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গরু দুটির মালিক ওই গ্রামের ফজলে করিম মৃধার ছেলে শহিদুল মৃধা।

    শহিদুল মৃধা জানান, শুক্রবার সকালে দুটি গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের ক্ষেতে নিয়ে যাই। পরে জুমার নামাজ পড়তে মসজিদে যাই। এই সময় অনেক বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। নামাজ শেষে দুপুর ২টার দিকে ক্ষেতে গিয়ে দেখি বজ্রপাতে গরু দুটি মারা গেছে।

    এ বিষয়ে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, বজ্রপাতে শহিদুল মৃধার দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে শহিদুলকে আর্থিকভাবে সাহায্য করা হবে।

    উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বজ্রপাতে মৃত গরুর মালিককে সরকারিভাবে সহায়তা করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ