ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • খেজুর গাছে ৯ ফুটের অজগর!

    খেজুর গাছে ৯ ফুটের অজগর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রাম থেকে সাপটি ধরা হয়।

    জানা গেছে, সকালে রূহিতা গ্রামে লাঠি দিয়ে গাছ থেকে খেজুর পাড়ছিল কয়েকটি শিশু। এ সময় খেজুরের ছড়ায় মোড়ানো একটি সাপ দেখতে পেয়ে শিশুরা চিৎকার দেয়।  স্থানীয়রা বিষয়টি দেখে ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) জানান। পরে ভিটিআরটি’র সদস্য মো. জাকির মুন্সি ঘটনাস্থলে এসে গাছটি থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ ধরে নামান। পরে বেলা ১১টার দিকে বন বিভাগের মাধ্যমে সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।  

    এ সময় উপস্থিত ছিলেন- বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের আওতাধীন হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন, প্রকৃতিপ্রেমী সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি প্রমুখ।

    হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন  বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ