ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে নিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ৩

    কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে নিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিলে খাওয়ার রেষ্টুরেন্ট থেকে এক কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে চাঁদা দাবি করে সংঘবদ্ধ বখাটেরা। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেপ্তার করে।
     
    গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সুন্দরপুর গ্রামের আশিক মুহুরী বাড়ির মৃত আবুল কালামের ছেলে নূরুল ইসলাম (৩৮) একই গ্রামের হাজী বাড়ির নুর আলমের ছেলে  অটো রিক্সা লাইনম্যান শিপন (১৯), একই বাড়ির নুরুল ইসলাম হাজীর ছেলে হাজী কলোনীর কেয়ারটেকার মো. স্বপন (২০)।
     
    বৃহস্পতিবার (২ জুন) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর গতকাল বুধবার (১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও ভুক্তভোগী জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও ঢাকা সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবুল বাশার তারেক (২২) তাঁর বান্ধবী ফাতেমা আক্তারকে (১৮) নিয়ে চাটখিল বাজারের সেন্টার কাবাব হাউসে দুপুরের খাওয়ার খাচ্ছে। 

    ওই সময় একই উপজেলার সুন্দরপুর গ্রামের আশিক মুহুরী বাড়ির নুরুল ইসলাম (৩৮) একই গ্রামের হাজী বাড়ির শিপন (১৯) মো.স্বপন (২০) ও মো.আনোয়ার (২২) সহ আরো ২/৩ জন যুবক রেষ্টুরেন্টে খারাপ ভাষায় তারেকও তাঁর বান্ধবীকে বলে তোরা কোথা থেকে এসেছিস। পরে বখাটেরা কলেজ ছাত্র তারেককে ৫হাজার টাকা না দিলে তাঁর বান্ধবীকে রাস্তায় নিয়ে মানহানি করার হুমকি দেয়। একপর্যায়ে জোরপূর্বক তাদেরকে মার্কেটের ভিতরের নিয়ে ১হাজার টাকা আদায় করে। শেষে অবশিষ্ট ৪ হাজার টাকা আদায়ের জন্য তাদেরকে সিএনজি স্ট্যান্ডে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ১হাজার টাকাসহ কলেজ ছাত্র ও তাঁর বান্ধবীকে উদ্ধার করে এবং ৩জনকে গ্রেপ্তার করে।

    বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন,এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র বাদী হয়ে ৭জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ মামলার এজাহারভুক্ত ৩আসামিকে গ্রেপ্তার করে। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ