ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ইউনাইটেড ছাড়ছেন পগবা

    ইউনাইটেড ছাড়ছেন পগবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘একবার লাল মানে সবসময় লাল। ধন্যবাদ পল পগবা, তোমার সেবার জন্য’ ম্যানচেস্টার ইউনাইটেডের টুইটার পেজে ঢুঁ মারলে চোখে পড়বে এই লেখা। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন, কী ঘটতে চলেছে।

    আরেকটু খোলাসা করে বললে, ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন পগবা। তাও ফ্রি ট্রান্সফারে। এই মাসের পর ফরাসি মিডফিল্ডারের সঙ্গে ‍চুক্তি শেষ হচ্ছে রেড ডেভিলদের। তবে ইউনাইটেডের ভাষায় যে, ‘একবার লাল মানে সবসময় লাল’। কাগজে-কলমের সম্পর্ক শেষ হলেও ফান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকার হৃদয়েও নিশ্চয় থাকবে রেড ডেভিলদের জন্য ভালোবাসা।

    এরপর কোথায় যাবেন পগবা? জুভেন্টাসে ফিরবেন নাকি ফ্রান্সে? পিএসজিতে তাকে মেসি-এমবাপ্পের পাশে দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ইউরোপের ফুটবলে এমন গুঞ্জন দিনদিন বাড়ছে। পগবার ইউনাইটেড ছাড়ার বিষয়টি গুঞ্জন আকারেই ছিল। শেষ পর্যন্ত তা কী সত্য হচ্ছে না?

    জুভেন্টাস ছেড়ে ২০১৬ সালে বিশ্ব রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে ফের ইউনাইটেডে ফেরেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় অধ্যায়ে ২২৬ ম্যাচে ৩৯ গোল করেন পগবা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ