ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিউ ইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

    নিউ ইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে নিউ ইয়র্কের ম্যানহাটনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মে সংঘর্ষের ঘটনা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে।

    সেই ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের সমর্থকদের থামানোর চেষ্টা করছেন পুলিশ। এ সময় কেউ কেউ পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।

    ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েক শ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা। এ সময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনো মরতে দেব না’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীর।

    একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ