ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ঘামাচির যন্ত্রণা কমান পাঁচ উপায়ে

    ঘামাচির যন্ত্রণা কমান পাঁচ উপায়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একবার ঘামাচি হলে তা কমতে সময় লাগে। সারা শরীর যেমন লালচে ফোস্কায় ভরে যায়, তেমন তাতে ব্যথা-চুলকানিও হয়। তা কমানোর পথ খুঁজতেই হতে হয় নাজেহাল। কেউ দিনে কয়েকবার করে গোসল করেন, কেউ আবার বাজারে বিক্রি হওয়া ঘামাচির রকমারি পাউডার মাখেন। কিন্তু তাতে সাময়িক আরাম হলেও ঘামাচির জ্বালা আবার ফিরে আসে।

    যে পাঁচ উপায়ে কমাবেন ঘামাচির যন্ত্রণা
    ১. ঘামাচি কমানোর সবচেয়ে ভাল উপায় হল পরিচ্ছন্ন থাকা। যদি ঘামাচি কমানোর চেষ্টায় অনেক পাউডার মেখে রাতে ঘুমাতে যান, তবে সকালে উঠে তা-ও ভাল ভাবে সাবান দিয়ে গোসল করে পরিষ্কার করে ফেলুন।

    ২. নানা রকম ক্যালাইমিনো লোশন পাওয়া যায় আজকাল। ঘামাচি কমাতে সেসব বেশ কার্যকর। তেমন কিছু ব্যবহার করতে পারেন।

    ৩. বারবার গোসল করেন এ সময়ে? গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন লেবুর রস কিংবা নিম পাতা ভেজানো পানি। তাহলে দ্রুত আরাম মিলবে ঘামাচির যন্ত্রণা থেকে।

    ৪. সুতির পোশাক পরুন। সেই সঙ্গে তা হতে হবে ঢিলেঢালাও। এই সময়ে গায়ের সঙ্গে লেগে থাকা কোনও পোশাক পরলে ঘামাচির যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে।

    ৫. শরীর ভিতর থেকে গরম হয়ে গেলে ঘামাচি বাড়ে। ফলে গ্রীষ্মকালে বেশি করে তরল পান করুন। লেবুর রস, ডাবের পানির মতো পানীয় বেশি করে পান করার অভ্যাস করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ