ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ইন্টারনেট–সেবায় সব ধরনের কর ও ভ্যাট মওকুফের দাবি আইএসপিএবির আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলাপাড়ার অমিতভসহ নিহত ২ মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান

    প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বাহুবলে বিয়ের আসরে মামুন মিয়া নামে এক ব্যক্তি প্রকাশ্য বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। এ নিয়ে হবিগঞ্জ জেলা জুড়ে সর্বত্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ব্যাপারটি অতি দ্রুত সোস্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে।

    সোমবার (৩০ মে) বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে সকলের সামনে মনে এ ঘটনা ঘটান প্রেমিক।

    জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বাগদাইর গ্রামের মো. বিলাত মিয়ার মেয়ে ও ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুল হারিছ কালা মিয়ার ছেলে মো. ফেরদৌস মিয়ার আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান ছিলো বাহুবল সদর মোহনা কমিউনিটি সেন্টারে।

    সেই বিয়ের খবর পেয়ে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামের সামছুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (২৭) এ অনুষ্ঠানে হাজির হয়। এসময় মামুন মিয়া সকলের সামনে প্রকাশ্যে বিয়ের কনেকে তার ১০ বছরের প্রেমিকা হিসেবে দাবী করে, এমতাবস্থায় কনে ও বর পক্ষের মধ্যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, এ ঘটনায় আশপাশের উপস্থিত লোকজনের মাঝে এক কৌতুহল দেখা দেয়। এ অবস্থায় সকলের উপস্থিতিতে মোহনা কমিউনিটি সেন্টারে প্রকাশ্যে বিষপান করে মামুন মিয়া। তৎক্ষণাৎ মামুন মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

    বিষয়টি নিয়ে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে রাত প্রায় ৯ টা পর্যন্ত বিচার শালিস চলে, সেখানে উপস্থিত ছিলেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হক রাহিন সহ এলাকার বিশিষ্টজনেরা।

    স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হক রাহিনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ