ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা প্রশাসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে পরিদর্শনে যান তিনি। 

এসময় মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে  মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে মহানগরীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডো আবুল বাশার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগরের শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে আলোচনা সভার সভাপতি বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন