আগৈলঝাড়ায় পুলিন বিহারী জয়ধর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। সে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের সুধন্য জয়ধর ও রেনুকা জয়ধরের ছেলে।
জানা গেছে, শিক্ষক পুলিন বিহারী জয়ধর বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মানউন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।
এইচকেআর