ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

    চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওর্য়াডের টিকরামপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। 

    নিহত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মো. দেলোয়ার হোসেন ও সোনিয়া খাতুনের ছেলে মো. দিদার হোসেন (০৫) ও মো. হোসেন আলী ও নাসিমা খাতুনের মেয়ে তিসা খাতুন (০৪)। 

    স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করে।

    ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা মাহফুজা বলেন, পানিতে ডুবে যাওয়া বাচ্চা দুটিকে দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷ আইনগত প্রক্রিয়া শেষে দুই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ