ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: গ্রেফতার ১ 

বাবুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: গ্রেফতার ১ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় সোমবার বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার  বুদ্ধি প্রতিবন্ধীর মা সামছুন্নাহার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং- ১৩। 

মামলার আসামী মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত কৃঞ্চ হাওলাদারে পূত্র রাখাল হাওলাদর (৪৫) কে গ্রেফতার করে জেল হজতে প্রেরণ করেছে পুলিশ। ভিকটিম কুলসুম(১২) কে উদ্ধার করে পরিক্ষার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানাযায়, উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম দেহেরগতি গ্রামে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন সামছুন্নাহার। জীবিকার তাগিদে গুঠিয়া বাজারে ঝাড়ুদারের কাজ করেন তিনি। 

প্রতিদিনের ন্যায় ঘটনার দিন (২৭ মে) শুক্রবার সকালে ঘরে প্রতিবন্ধী মেয়ে কে রেখে বাজারে ঝাড়ু দিতে যান তিনি। এই সুযোগে ঘরে একা পেয়ে ধর্ষক রাখাল হাওলাদার প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে এবং কাউকে না বলার শর্তে ৫০ টাকা দিয়ে চলে যায়। সকাল এগারোটায় সামছুন্নাহার ঘরে ফিরে আসলে মেয়েকে বিপর্যস্ত অবস্থায় দেখতে পায়। মেয়েকে জিজ্ঞেসা করলে রাখাল হাওলাদারে কথা বলে দেয়। বিষয়ট ধামা চাপা দিতে ধর্ষক ও তার পরিবার বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়। 

মামলার বাদী প্রথমিক অবস্থায় বিচার চেয়ে কাশিপুর মহিলা সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন। সেখান থেকে থানায় মামলার পরামর্শ দেওয়া হলে সোমবার থানায় এসে মামলা করেন ধর্ষিতার মা। 

মামলার তদন্ত অফিসার এস আই আজাদ বলেন, ওসি স্যারের নির্দেশে ধর্ষককে দ্রুত আটক করতে সক্ষম হয়েছি। প্রথমিক অবস্থায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলায় তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন