ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ইন্দোনেশিয়াকে হারিয়ে পঞ্চম হওয়ার দৌড়ে বাংলাদেশ

    ইন্দোনেশিয়াকে হারিয়ে পঞ্চম হওয়ার দৌড়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একমাত্র খেলোয়াড় হিসেবে ৬টি এশিয়া কাপে খেলায় রাসেল মাহমুদ জিমেকে সম্মাননা দিল এশিয়ান হকি ফেডারেশন
    এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে পঞ্চম হওয়ার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। রোববার জাকার্তায় ইন্দোনিশয়াকে ৪-২ গোলে হারায় জিমি-শিতুলরা। এ নিয়ে চলতি বছরে দেশটির বিপক্ষে টানা তিনটি ম্যাচ জিতল বাংলাদেশ। আগামী ১ জুন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজ দল খেলবে পাকিস্তানের বিপক্ষে।

    জাকার্তায় ম্যাচ ঘড়ির ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন। ২০ মিনিটেই আবার একটি গোল শোধ দেয় স্বাগতিকরা। আল আকবর আব্দুল্লাহ আক্রমণ থেকে গোল করেন।

    তবে ২৪ মিনিটে দ্বীন মোহাম্মদ ইমন আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করে নেন। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবার দ্বিতীয় গোল শোধ দেন আরদাম। ৫৯ মিনিটে আক্রমণ থেকে গোল করে ইন্দোনেশিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন পুস্কর খীসা মিমো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ