ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দুই লিটার পেট্রল ঢেলে স্ত্রীর শরীরে আগুন দেয় স্বামী

    দুই লিটার পেট্রল ঢেলে স্ত্রীর শরীরে আগুন দেয় স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে ডিভোর্স দেওয়ায় স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছে পাষণ্ড স্বামী জলিল। 

    রোববার সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দুমকি থানার ওসি মো. আবদুস সালাম। 

    লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নাফের মেয়ে ইতি বেগমকে (২৬) পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন জলিল। জলিল ঘটনার দিন বিকালে গাড়িযোগে দুমকির পাগলার মোড়ে আসেন। 

    সন্ধ্যা নেমে এলে জলিল একটি দোকান থেকে দুই লিটার পেট্রল কিনে রাত ৯টার দিকে শ্বশুরের ঘরের পেছনে অবস্থান নেন। রাত গভীর হলে কৌশলে ঘরে ঢুকে ইতির শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। 

    ঘরের লোকজন টের পেলে জলিল পালিয়ে পায়ে হেঁটে পাগলার মোড়ে আসেন। পাগলা থেকে রাত আড়াইটার দিকে একটি মাহেন্দ্রয় বরিশাল পৌঁছান। 

    বরিশাল থেকে শনিবার সকালে কুষ্টিয়ায় নিজ গ্রামে চলে যান। তবে জলিলের ভাষ্যমতে, তিনি প্রাণে মারার জন্য ইতির শরীরে পেট্রল ঢালেননি। তিনি শুধু ভয় দেখাতে চেয়েছিলেন। 

    এ ঘটনায় শনিবার রাতে ইতির বাবা মান্নান খান বাদী হয়ে দুমকি থানায় জলিলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। রোববার জলিলকে জেলহাজতে পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ