ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অনিবন্ধিত ১০ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    অনিবন্ধিত ১০ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় অভিযান পরিচালনা করে অনিবন্ধিত ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন।

    ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো জেলা সদরের বরেন্দ্র ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, ভোলাহাটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, সাইফুর নেশা মকবুল চিকিৎসালয়, শিবগঞ্জ উপজেলার ইলিয়াস আহম্মেদ মেমোরিয়াল হাসপাতাল, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, গোমস্তাপুর উপজেলার ইসলামীয়া নার্সিং হোম, ডিজিটাল ও রাজ ডায়াগনস্টিক সেন্টার ও নাচোলের জমিলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

    শনিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্যবিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে জেলার পাঁচ উপজেলার ১০ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ