ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • এক ওভারে ৩৪ রান করলেন পল স্টার্লিং

    এক ওভারে ৩৪ রান করলেন পল স্টার্লিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও একবার নিজের পাওয়ার ব্যাটিং শৈলী প্রদর্শন করলেন আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিংহাম বিয়ার্সের হয়ে মাত্র ৫১ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

    বার্মিংহাম প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২০৭ রান তোলে। ডিএলএস পদ্ধতিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ১২৫ রানে জয় তুলে নেয় দলটি। দলের আরেক ব্যাটার স্যাম হাইন ৩২ বলে ৬৬ রান করেন।

    স্টার্লিং প্রতিপক্ষের বোলার জেমস সেলসের এক ওভারেই ৩৪ রান তোলেন। অল্পের জন্য তিনি বিশ্ব রেকর্ড ছুঁতে পারেননি। কেননা ১৩তম ওভারের প্রথম ৫ বলেই তিনি ছক্কা হাঁকান। শেষ বলটি চার হয়।

    ডানহাতি এই ব্যাটার মাত্র ৪৬ বলেই সেঞ্চুরির দেখা পান। আর তার ১১৯ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ১০টি ছক্কা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ