ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে সাপের কামড়ে প্রাণ গেল শ্রমিকের

    পটুয়াখালীতে সাপের কামড়ে প্রাণ গেল শ্রমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খামারে পালিত সাপের কামড়ে পটুয়াখালীতে জব্বার তালুুকদার (৩২) নামে সেখানে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

    দ্রুত রাজ্জাক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসীর।

    শনিবার (২৮ মে) সকালে গণমাধ্যমকে জব্বার তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

    জানা গেছে  প্রতিদিনের মতো জব্বার তালুকদার শুক্রবারও (২৭ মে) রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে কাজ করতে যান। সেখানে খাবার দেওয়ার কোন এক সময় তার বাম হাতে কামড় দেয় সাপ।

    স্বজনদের অভিযোগ, খামারের লোক হিরন বিশ্বাস প্রথমে তাকে ওজা দিয়ে চিকিৎসা করান। কিন্তু তার অবস্থার আরও অবনতি হলে বিকেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থতার কারণ গোপন করে ভর্তি করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে জব্বার তালুকদার মারা যান। তবে, অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেছেন হিরন বিশ্বাস।

    হাসপাতালের পেয়িং ওয়ার্ডের নার্স ওবায়েত বলেন, অক্সিজেন দেওয়া হলেও শ্বাসকষ্ট ছিল জব্বারের। ইসিজি করার সময় তার (জব্বারের) অবস্থা আশঙ্কাজনক দেখে  হিরন বিশ্বাস সাপের কামড়ের বিষয়টি শিকার করেন। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে রোগীর মৃত্যু হয়।

    পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মিনাজ উদ্দিন ভূইয়া বলেন, রোগীর অসুস্থতার তথ্য গোপন করে সঙ্গের লোকেরা জরুরি বিভাগ থেকে তাড়াহুড়ো করে ইনডোরে নিয়ে যায়। পরে রাতে ইনডোরে রোগীর মৃত্যু হয়। অসুস্থতার সঠিক তথ্য দিলে রোগীর মৃত্যু হতো না। এভাবে আর যাতে কোনো রোগীর অকালে প্রাণ না যায় সে জন্য চিকিৎসকদের কাছে অসুস্থতার সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান এই চিকিৎসক।

    এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বলার শর্তে পটুয়াখালী সদর থানার পরিদর্শক(তদন্ত) জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্ত করে কারো দোষ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ