ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অভিযানে সীলগালা ৪টি ডায়াগনষ্টিক সেন্টার

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অভিযানে সীলগালা ৪টি ডায়াগনষ্টিক সেন্টার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি’র নির্দেশে শনিবার বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মোট ৪টি ডায়াগনষ্টিক সেন্টারকে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। 

একই অভিযানে এ সময় লাইসেন্স নবায়ন না করা ও প্রয়োজনীয় শর্তসমূহ পূরন না করার দায়ে আরো ১২টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কোনটিকে ৫দিন ও কোনটিকে ৭দিনের সময় বেঁধে দিয়ে কাগজপত্র ঠিক করাসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুজ্জামান জানান, শনিবার বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দিনের প্রথম ভাগের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময়ে মোট ১৬টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় ইয়াসিন প্যাথলজি, সান এক্সরে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আশা ডায়গনষ্টিক সেন্টার, বনানী ডায়গনষ্টিক সেন্টারকে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানকালে লাইসেন্স আছে কিন্তু নবায়ন নেই। সার্বক্ষনিক ডিউটি ডাক্তার নেই, এ্যানেস্থেশিয়া চিকিৎসক নেই।  প্যাথলজিষ্ট নেই এমনি নানা অনিয়মের অভিযোগে ১২টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদেরকে সতর্ক করে ও গুলোর কোনটিকে ৫দিন ও কোনটিকে ৭দিনের সময় বেঁধে দিয়ে কাগজপত্র ঠিক করে আনা ও শর্ত পূরন করার নির্দেশ দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সার্বিক সহয়তা করে। বিকেলে পুনঃরায় দ্বিতীয় দফায় অন্যান্য ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার গুলোতেও অভিযান পরিচালনা করা হবে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন