গৌরনদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে বাড়ির পুকুরের পানিতে পড়ে আছিয়া আক্তার (৩) নামে এক শিশু কন্যা মৃত্যু হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আছিয়া উপজেলার বেজহার গ্রামের আবুল হাওলাদারের কন্যা।
পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে শিশু কন্যা আছিয়া আক্তার পরিবারের সদস্যদের চোঁখর আড়ালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি করে স্বজনরা বেলা পৌনে ১১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় আছিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইচকেআর