ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পার্থ রায়

আগৈলঝাড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পার্থ রায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পার্থ রায়। সে উপজেলা সদরের  সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।  

জানা গেছে, উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাইয়ের জন্য শিক্ষার্থীরা আবেদন করে। বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে যাচাই-বাছাই করে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র পার্থ রায়কে উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে।

সে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের সংস্কৃতিকর্মী হরেকৃষ্ণ রায় পলাশ ও পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তনু সেন শর্মার ছেলে। পার্থ রায় জেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার জন্য আবেদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎকার দিয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন